জাতীয়

নিজ দেশের উদ্দেশে বাংলা ছাড়লো ক্রেন তিয়াইন ইয়ো

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : পদ্মাসেতুর স্প্যান বসানো শেষ। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সেতুতে সর্বশেষ ৪১তম স্প্যান বসানো হয়। এখন ৬.১৫ কিলোমিটারের পুরো সেতু দৃশ্যমান। স্প্যান বসানো শেষ হওয়ায় ভাসমান ক্রেন তিয়াইন-ইয়োর আর প্রয়োজন নেই। তাই রোববার (১৩ ডিসেম্বর) সকালে ক্রেনটি পদ্মাসেতু প্রকল্প এলাকা ছেড়ে নিজ দেশের( চীন) উদ্দেশে রওনা হয়েছে।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ক্রেনটি সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে মুন্সীগঞ্জের মাওয়া থেকে রওনা হয়েছে। চট্টগ্রাম বন্দরে থেকে সেটি হংকং হয়ে নিজ দেশে (চীন) পাড়ি জমাবে।

তিনি আরও জানান, মাওয়া থেকে চট্রগ্রাম পর্যন্ত ক্রেনের যাত্রাপথে নিরাপত্তায় থাকবে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। সেখান থেকে কাস্টমস ক্লিয়ারেন্স শেষে বড় জাহাজে করে হংকংয়ে নিয়ে যাওযা হবে। হংকংয়ে পৌঁছাতে এক মাসের বেশি সময় লাগবে।

চীনে তৈরি ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার বিশেষ ধরনের এই ভাসমান ক্রেনের দাম আড়াই হাজার কোটি টাকা। ২০১৭ সালের মার্চ মাসে ক্রেনটি পদ্মাসেতু প্রকল্পের জন্য আনা হয়। সেই বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান থেকে গত ১০ ডিসেম্বর পর্যন্ত সেতুর ৪২টি পিয়ারে ৪১টি স্প্যান বসানোর কাজে ব্যবহৃত হয় ক্রেনটি। এটি ব্যবহারে প্রতি মাসে খরচ পড়েছে ৩০ লাখ টাকা। অর্থাৎ পদ্মাসেতু প্রকল্পে ক্রেনটি ব্যবহারে গত ৪৫ মাসে খরচ হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা