জাতীয়

একতরফা সিদ্ধান্তে স্থগিত একুশে গ্রন্থমেলা 

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। শনিবার (১২ডিসেম্বর) পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সভাপতি আরিফ হোসেন এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ গণমাধ্যমে যৌথ বিবৃতি পাঠান।

বিবৃতিতে প্রকাশক নেতারা বলেন, বাংলা একাডেমি কর্তৃপক্ষ একতরফা মিটিংয়ে আসন্ন অমর একুশে বইমেলা ২০২১ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। বইমেলার সার্বিক দায়িত্বপ্রাপ্ত ‘অমর একুশে বইমেলা পরিচালনা পর্ষদ’ বিষয়টি ওয়াকিবহাল নয়। এছাড়া বইমেলার অংশীজন প্রকাশকদের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি- কারও সঙ্গেই এ বিষয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো আলোচনা করা হয়নি।

প্রকাশকরা বলেন, অমর একুশে বইমেলা আমাদের ঐতিহ্যের অহঙ্কার। অথচ এরকম একটি আয়োজন স্থগিতের এক তরফা কর্তৃত্ববাদী সিদ্ধান্ত নিল বাংলা একাডেমি। আমরা বাংলাদেশের প্রকাশক সমাজ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি করোনাকাল বিবেচনায় এই বিষয়ে অমর একুশে বইমেলা পরিচালনা পর্যদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনে বইমেলা আয়োজনের সময় পুনর্নির্ধারণ করে বিকল্প ব্যবস্থা করা যেত। কী করে স্বাস্থ্যবিধি অনুসরণ করা যায়, তাও ভাবার সুযোগ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো- মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা। অথচ এ সবই অগ্রাহ্য করা হলো।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা