জাতীয়

ভাস্কর্য ভাঙা অশুভ প্রয়াস : মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করছি। কয়েকদিন পরেই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি, এই সময়ে মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা অশুভ প্রয়াস।

আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এইসব অশুভ প্রয়াস প্রতিহত করতে হবে।আমাদের কাছে টুলস আছে— আমরাই পুলিশ, ডাক্তার, ম্যাজিস্ট্রেট ও বিচারক। আমরা সবাই এক থাকলে জাতির পিতার নামের অবমূল্যায়ন হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি ।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতির পিতার সম্মান/ রাখবো মোরা অম্লান’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সমাবেশের আয়োজন করে সরকারি কর্মকর্তা ফোরাম।

আহমদ কায়কাউস বলেন, আমরা এ দেশের জনগণের সেবক। এই সেবা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিসিএসে ২৯টি ক্যাডার পদ সৃষ্টি করে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের দায়িত্ব সংবিধানকে সমুন্নত রাখা। কোথাও অন্যায় হলে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যে, আমাদের জীবদ্দশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্মান হতে দেব না।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, আমাদের পূর্বসূরিরা অনেক কিছু দিয়ে গেছেন, এর সাথে ব্যর্থতাও দিয়ে গেছেন। জাতির পিতা যখন সপরিবারে নিহত হন তখন আমরা সব সরকারি কর্মকর্তা কাজে নিয়োজিত ছিলাম। এরকম কোনো ঘটনা আর আমরা ভবিষ্যতে ঘটতে দেব না। আশা করি সহকর্মীরা আমার সাথে একমত।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরও বলেন, এই (বঙ্গবন্ধু) মহাপুরুষের কারণে বাংলাদেশের মতো ভূখণ্ডের জন্ম হয়েছে। বাঙালির বীরত্বের ইতিহাস আমার জানা নেই। বঙ্গবন্ধুর কারণে বীর বাঙালি খেতাব পেয়েছি আমরা। ১৯৭১ সালে এ দেশের সাধারণ জনগণ লুঙ্গি পড়ে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছে। বর্তমানে সমগ্র বিশ্বে শান্তি রক্ষায় আমরা কাজ করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ প্রমুখ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা