জাতীয়

করোনার তাণ্ডবে আবারও দিশেহারা বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে আবারও দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। সপ্তাহের ব্যবধানে ফের ২৪ ঘণ্টায় আরও প্রায় ১২ হাজার প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ১৫ লাখ ৬২ হাজার ছুঁইছুঁই।

একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে ৫ লাখের মতো। এতে বিশ্বব্যাপী মোট আক্রান্ত ৬ কোটি সাড়ে ৮৫ লাখে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। আবারও একদিনে প্রায় ২৯শ’ প্রাণহানির ফলে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দু’লাখ ৯৩ হাজার। নতুন করে প্রায় দু’লাখ মার্কিনির দেহে মিলেছে কোভিড-১৯। ফলে মোট আক্রান্ত ১ কোটি ৫৬ লাখের মতো।

এদিন প্রায় ৮শ’ মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৭৮ হাজারের বেশি। আর একদিনে ৬শ’র বেশি মৃত্যু দেখেছে ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য।তাছাড়া, ৪শ’ থেকে সাড়ে ৫শ’ করে মানুষ মারা গেছেন রাশিয়া, ফ্রান্স, পোল্যান্ড ও ভারতে। ইরানেও দৈনিক মৃত্যু ৩শ’র বেশি। এ পর্যন্ত ভারতে ১ লাখ সাড়ে ৪১ হাজার; আর মেক্সিকোতে ১ লাখ ১১ হাজারের মতো প্রাণ কেড়ে নিয়েছে করোনায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা