জাতীয়
ফুলবাড়িয়া মার্কেট

পুলিশ ব্যারিকেডে চলছে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : পুলিশ ব্যারিকেডের মধ্যদিয়ে গুলিস্তানের ফলুবাড়িয়া মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এর আগে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান শুরু করলে ব্যবসায়ীরা বাধা সৃষ্টি করেন।

পুলিশের দাবি, ব‌্যবসায়ী তাদের উদ্দেশে ইটপাটকেল ছুঁড়ে। তাতে পুলিশ-সাংবাদিসহ তিন জন আহত হন। এরপর পুলিশ ব্যারিকেডের মধ্য দিয়ে দুপুর দেড়টার দিকে আবারো মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে মার্কেটের অবৈধ স্থাপনা ভাঙার সঙ্গে সঙ্গে এখানে থাকা লোকজন ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

এদিকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদর দপ্তর সংলগ্ন সড়কে পুলিশ রশি দিয়ে সড়ক আটকে এখানে অবস্থান নেয়। সড়কে অবস্থান নেওয়া পুলিশের সামনে লোকজন অবস্থান নিলে এক পর্যায়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ প্রতিবেদন লেখার সময় ওই মার্কেটের অবৈধ স্থাপনা সিটি করপোরেশন ভাঙচুর করছিল।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, ‘অভিযান শুরু করলে ব্যবসায়ীরা আমাদের বাধা দেয়। তারা ইটপাটকেল ছোড়ে। এতে তিনজন আহত হয়েছেন।’ ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা পজিশন কিনে এখানে ব্যবসা করছি। কিন্তু সিটি করপোরেশন কোনো নোটিশ বা আগাম না জানিয়ে সকালে উচ্ছেদ অভিযান চালাতে আসে। আমাদের লাখ লাখ টাকা বিনিয়োগ আছে এই ব্যবসাকে কেন্দ্র করে। দোকান ভেঙে ফেললে আমরা যাব কোথায়?

অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ‘অভিযান বন্ধ করো’ বলে তারা স্লোগান দেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা