জাতীয়

মূর্তি আর ভাস্কর্য এক নয় : ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মূর্তি আর ভাস্কর্য নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে। মূর্তি আর ভাস্কর্য এক নয় — এই জিনিসটা যখন আমরা বুঝতে সক্ষম হব তখন সবকিছুর একটা সমাধান পেয়ে যাবো।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত ২৪ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রতিমন্ত্রীর শপথ নেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক। রোববার তার প্রথম অফিস।

ভাস্কর্য সরানোর জন্য হেফাজতে ইসলামের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একটা জিনিস বুঝতে হবে — কিছু কিছু লোক কোনো কোনো সময় শুধু বাংলাদেশে নয়; সারা বিশ্বে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কিছু অঘটন ঘটায়। যখন কিছু সমস্যা সৃষ্টি হয় তখন সমাধানেরও একটা ব্যবস্থা হয়। এ মন্ত্রণালয়ে আমি নতুন, আমি এ বিষয়গুলো নিয়ে চিন্তা করব, ভাবব এবং পরামর্শ করব— কীভাবে এটা করলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে এবং সার্বিক দিক থেকে আর যেন কেউ পরবর্তীতে সুযোগ না পায় সেগুলো আমাদের চিন্তায় রাখতে হবে। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা চাই।

প্রতিমন্ত্রী বলেন, মূর্তি আর ভাস্কর্য কিন্তু এক জিনিস নয়। আজকে পাকিস্তানে যান, ভারতে যান; সারাবিশ্বের যে কোনো রাষ্ট্রে যান না কেন সব জায়গাতেই ভাস্কর্য আছে। ভাস্কর্য যদি মূর্তি হয় তাহলে টাকার ভেতরে বঙ্গবন্ধুর ছবি আছে, এর আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো কীভাবে থাকলো? সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে বেড়ায়। কয়েনের মধ্যেও আছে, সারা বিশ্বে যে কোনো দেশে যান দেখেন কয়েনের ভেতরে কিন্তু সবকিছু (ছবি) আছে। এগুলো আসলে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি। আজকে যদি সব জায়গায় চলে, ইসলামিক দেশগুলো— আমি মিশনে গিয়েছি সেখানে দেখেছি। সৌদি আরবে যান সেখানেও আছে। তাহলে সেটা যদি হয়, তাহলে বাংলাদেশে আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরও একটু চিন্তা করতে হবে— মূর্তি আর ভাস্কর্য এক নয়।

ফরিদুল হক খান বলেন, ইতোমধ্যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বক্তব্য দিয়েছেন। অতএব আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা এগুলোর একটা সমাধানের জন্য যে ধরনের কাজ করা প্রয়োজন সেটা আলোচনা সাপেক্ষে করব ইনশাল্লাহ। কাজেই আপনারা অস্থির হওয়ার কোনো কারণ নেই, আমরা প্রত্যেকটা জিনিসকেই সূক্ষ্ণভাবে নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে কাজ করব।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা