জাতীয়

ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া ৩ ও ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে অবস্থানরত মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আগামী ৩ ও ৪ ডিসেম্বর নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হচ্ছে। এরই মধ্যে ভাসানচরে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন ও মনিটরিংয়ের জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে পাঁচ সদস্যের একটি পরিদর্শন ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।

এ কমিটির দলনেতা স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদউদ্দিন মিঞা জানান, রোববার মিয়ানমারের নাগরিকদের ভাসানচরে স্থানান্তর শুরু হওয়ার কথা ছিল। তারা চিঠিও পেয়েছিলেন। তবে পরবর্তীতে আরেকটি চিঠি দিয়ে আগামী ৩ ও ৪ ডিসেম্বরের কথা বলা হয়েছে।

তিনি আরো জানান, কক্সবাজারের রোহিঙ্গাদের জন্য ভাসানচরে ২০ শয্যার একটি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। মূলত চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এসব দেখভাল করছেন।

এর আগে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ড. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সদস্যরা ভাসানচরে উপস্থিত থেকে সেখানে স্থাপিত হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শন করবেন এবং রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কক্সবাজার থেকে নোয়াখালী জেলার ভাসানচরে স্থানান্তরের স্বাভাবিক কার্যক্রম মনিটর করবেন বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা