জাতীয়

মন্ত্রিসভায় রদবদল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল!

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন উঠেছে। দীর্ঘদিন শূন্য থাকার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আরও কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল আসতে পারে বলে গুঞ্জন চলছে।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথের জন্য ডাক পেতে পারেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি শপথ নিবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

আওয়ামী লীগের একটি সূত্রে জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ফরিদুল হক খানের পাওয়ার সম্ভাবনাই বেশি। বুধবার (২৫ নভেম্বর) শপথ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। তবে এই মন্ত্রণালয়ে নতুন যাকে দায়িত্ব দেওয়া হবে তাকে প্রতিমন্ত্রী না পূর্ণমন্ত্রী করা হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি ৷

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে এ মন্ত্রণালয়টি শূন্য হয়। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এখন পর্যন্ত এই মন্ত্রণালয়ের নতুন কাউকে দায়িত্ব দিয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি।

বেশ কিছুদিন ধরে এ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব কে পাচ্ছেন এ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছিলো। এই আলোচনায় ময়মনসিংহ-৭ আসনের আওয়ামী লীগের এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর নামও শোনা গিয়েছিল।

‘শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন দেওয়া হয়েছে কিনা বা তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কিনা’ সোমবার রাতে মোবাইলে ফোন করে জানতে চাওয়া হলে ফরিদুল হক খান বলেন, এ ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। আমি কোনো ফোন পাইনি। তবে শুনেছি বুধবার এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজনের শপথ অনুষ্ঠিত হতে পারে। সেটি হলে মঙ্গলবার দুপুর দুইটা আড়াইটার দিকে হয়তো তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। ওইদিন বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দ্বিতীয়বার তার হার্ট অ্যাটাক করে। এর পরপরই তিনি মারা যান। পরে করোনা পরীক্ষায় তার ফল পজেটিভ আসে। ৫ মাসের বেশি সময় পর মন্ত্রী পাচ্ছে এ মন্ত্রণালয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা