জাতীয়

বাংলাদেশ বাংকের ১০ টাকার নতুন নোট অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক : বাজারে আসছে ১০ টাকার নতুন নোট। নতুন নোটে নিরাপত্তা সুতা আগেরটি অপেক্ষায় উন্নত এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন, যা জালকরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর) থেকে এই নোট ছাড়া হচ্ছে। এই তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রঙ এবং ডিজাইন অপরিবর্তিত রেখে নিরাপত্তা কাগজ ও নোটের সম্মুখভাগের বামপাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে নতুন নোটে।

নোটটি ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত। এ ছাড়া নতুন সংযোজিত নিরাপত্তা সুতাটি ২ মিমি প্রশস্ত এবং এতে বাংলায় স্বচ্ছভাবে ‘$১০ (দশ) টাকা সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে, যা নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ বা আংশিকভাবে অবস্থান করবে।

নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রঙ ম্যাজেন্টা হতে সবুজ রঙে পরিবর্তিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে এ নোট ছাড়া হচ্ছে।

এই নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা