জাতীয়

বৃষ্টির পর জেঁকে ধরবে শীত

সারাদেশে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। আজ সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে।

সারা দেশের মতো রাজধানীতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে। বৃষ্টি থামলেই হাড় কাঁপানো শীত নামবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, শুক্রবার সকাল ৭টা থেকে রাজধানীসহ প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামী ৫ জানুযায়ি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে গেলে এ মাসে শীতের তীব্রতা বাড়বে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানিয়েছেন, বৃষ্টির পর থেকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে। আকাশ মেঘলা থাকায় এখন তাপমাত্রা বেশি আছে। তবে মেঘলাভাব কেটে গেলে তাপমাত্রা কমে যাবে। এর ফলে গত ডিসেম্বরের চেয়ে এ মাসে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

এদিকে শীতের হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছেন দেশের সর্ব-উত্তরের জনপদের বাসিন্দারা। হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

হিমালয়ের খুব কাছাকাছি জেলা পঞ্চগড়ে উত্তর-পশ্চিম দিক থেকে হিমবায়ু প্রবেশ করায় তাপমাত্রা ক্রমাগত কমে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকায় ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৯ দশমিক ৪, সিলেটে ১৬, রাজশাহীতে ১৪ দশমিক ৫, রংপুরে ১৫ দশমিক ৪, খুলনায় ১৫ দশমিক ৩ এবং বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার এ অবস্থায় শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে এখন থেকেই সবাইকে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন শংশ্লিষ্টরা।

সান নিউজ/সালি/হা হক

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা