জাতীয়

ভারতের নাগরিক আইন নিয়ে উদ্বিগ্নের কিছু নেই: বিজিবি

ভারতে নাগরিক আইন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস- এনআরসি ও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট- সিএএ নিয়ে উদ্বিগ্ন নয় বিজিবি বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

বিজিবি মহাপরিচালক বলেন, অবৈধভাবে কেউ যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ কেরতে না পারে, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এটি আমাদের রুটিন কাজ। এনআরসি বা সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেটা নিয়ে আমাদের উদ্বেগের কোনও কারণ নেই।

তিনি আরও জানান, ভারতে নাগরিক আইন নিয়ে সংকট তৈরির পর নভেম্বর মাস থেকে এখন পর‌্যন্ত ৪৪৫ জনকে আটক করেছে বিজিবি। গত এক বছরে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ ৯শ’ ৭২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ২৫৩টি।

আটককৃতদের সবার বাড়ি বাংলাদেশে বলে দাবি করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছি। তারা সবাই বাংলাদেশের নাগরিক, কাজের সন্ধানে তারা সেই দেশে গিয়েছিলেন। অনেকে বেঙ্গালুরুতে কাজ করতেন। নাগরিক আইন সংকটের পর তারা দেশে ফিরে এসেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা