জাতীয়

শহীদ নূর হোসেন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে হাজারও প্রতিবাদী মানুষের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন। বুকে-পিঠে উৎকীর্ণ ছিল জ্বলন্ত স্লোগান ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। অগ্নিঝরা সে স্লোগান দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল মানুষের মনে। একইসঙ্গে জিঘাংসার দাবানল ছড়িয়ে দিয়েছিল স্বৈরাচারি সরকারের মাঝেও।

স্বৈরাচার পতনের দাবিতে তাই যখন মানুষের আন্দোলন বেগবান, গণতন্ত্রকামী সে আন্দোলন দমন করতে রক্তাক্ত পথ বেছে নেয় স্বৈরাচারি সরকার। তাদের লেলিয়ে দেওয়া বাহিনী নির্বিচারে গুলি চালালে গণতন্ত্রের স্লোগান লেখা বুক-পিঠ ঝাঁঝরা করে দেয় নূর হোসেনের বুক। সেই থেকে শহীদ নূর হোসেন একটি নাম, একটি ইতিহাস। সেই থেকে আজকের এই ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস।

গণতন্ত্রের দাবিতে উত্তাল সেই আশির দশকে তখন রাষ্ট্রক্ষমতায় সেনাশাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। দীর্ঘ ৯ বছর ধরে তিনি ক্ষমতায়। তাকে হঠানোর সেই আন্দোলনে শরিক হয়েই শহীদ হতে হয়েছিল নূর হোসেনকে। সেদিনের মিছিলে চালানো গুলিতে আরও শহীদ হন যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো।

এই আন্দোলনের জোয়ারে নব্বইয়ের শেষ দিকে ভেসে যায় এরশাদ স্বৈরাচারের তক্ততাউস। শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হয়। অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে।

নূর হোসেন পেশায় ছিলেন মোটরশ্রমিক। গণতন্ত্রের আাকাঙ্ক্ষায় যখন আপামর জনতা উদ্বেল, তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। স্বৈরাচার পতনে তার সেই রক্তদান বৃথা যায়নি বলেই আজও তাকে জাতি স্মরণ করে শ্রদ্ধাভরে। জিরো পয়েন্ট, যেখানে সেদিন নূর হোসেন নিহত হয়েছিলেন, সেই জায়গার নাম রাখা হয় নূর হোসেন চত্বর।

এই দিনটিকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে থাকে। একইভাবে আজ মঙ্গলবারও সকালে নূর হোসেন চত্বরে পুষ্পাঞ্জলিতে সিক্ত হবেন শহীদ নূর হোসেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও সকাল সাড়ে ৯টায় নূর হোসেন চত্বরে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও দিবসটিতে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় সাহসী পুরুষ শহীদ নূর হোসেন দিবস যথাযথ মর্যাদায় স্বাস্থ্য সুরক্ষা মেনে পালনের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা