জাতীয়

অনশনে  ডিপিই নিয়োগ বঞ্চিতরা দেড় শতাধিক হাসপাতালে 

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) জটিলতার কারণে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিতরা জাতীয় প্রেসক্লাবের সামনে ২২ দিন ধরে অবস্থান করছেন। রোববার (১ নভেম্বর) তাদের আমরণ অনশনের ১৩তম দিন চলছে। ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশী কমিটি-২০১৮’এর ব্যানারে তারা এ আন্দোলন করছেন।

আন্দোলনকারীরা বলছেন, এখন পর্যন্ত দেড় শতাধিক অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনে অনশনকারীদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেকে সেখানেই স্যালাইন গ্রহণ করছেন। অনশন থেকে বলা হয়, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ তে ২৪ লাখ পরীক্ষার্থীদের মধ্যে আমরা ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই, যা মোট অংশগ্রহণকারীর ২ দশমিক ৩ শতাংশ।

এদের মধ্যে ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর শূন্য দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে থেকেও ৩ হাজার ৫০০ জনের বেশি কর্মস্থলে যোগ দিতে পারেননি। তারা অবিলম্বে নিয়োগের দাবি জানাচ্ছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা