জাতীয়

এবার সেলিম পরিবারের সম্পদের খোঁজে দুদক

নিজস্ব প্রতিবেদক : এবার পূরান ঢাকার আলোচিত ব্যবসায়ী, রাজনীতিক ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইরফান সেলিম রাজধানীর দক্ষিণ সিটির ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর।

ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশন তাদের সম্পদের প্রাথমিক তথ্য নেয়া শুরু করেছে।

দুদকের সিডিউলভুক্ত অপরাধ হলে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, “অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুদকের শিডিউলের সঙ্গে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের শামিল হয়, তাহলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। এরপর দুদকের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।” সরকারি জায়গা বা সম্পত্তি যদি দখল হয়ে থাকে এবং দুদক আইনের আওতাভুক্ত হলে সে বিষয়েও অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে গত ২৫ অক্টোবর সন্ধ্যায় ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদুল ইসলাম, গাড়িচালক মিজানুর রহমান, মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু, অজ্ঞাতপরিচয়ের তিনজনসহ মোট সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী লেফটেন্যান্ট ওয়াসিব আহমদ খান।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা