জাতীয়

২ লাখ টন আমন ধান ও ৬ লাখ টন চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত ২৬ টাকা কেজি দামে ২ লাখ মেট্রিক টন ধান, ১৫ নভেম্বর ২০২০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৩৭ টাকা কেজি দামে সিদ্ধ চাল সংগ্রহ করবে। এছাড়া ৩৬ টাকা কেজি দামে আতপ চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ করবে সরকার। এ লক্ষ্যে আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২৬ টাকা কেজি দামে ২ লাখ মেট্রিক টন ধান ও ৩৭ টাকা কেজি দামে ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দামে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রান্তিক চাষীর ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকার প্রতিবছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করা হতো। গত বছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ১০ লাখ ৮১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরকারি গুদামে মজুদ আছে। উল্লেখ্য, গত বছর ২৬ টাকা দামে ৬ লাখ মেট্রিক টন ধান, ৩৬ টাকা দামে ৩ লাখ ৩৮ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা দামে ৪৩ হাজার ৪০১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা