নিজস্ব প্রতিবেদক
জাতীয়

নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র‌্যাবের ডিজি

নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে কোনো সমস্যা হবে না; সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

আজ রবিবার (১৩ এপ্রিল) ঢাকার রমনা বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে তিনি রমনা বটমূল এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন।

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, জেলা-উপজেলা ও গ্রামপর্যায়ে বাংলা নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই সব জায়গায় র্যাবের নিরাপত্তাবলয় বিস্তৃত করা হবে। যাতে সুন্দরভাবে সব জায়গায় এই অনুষ্ঠান করা সম্ভব হয়।

নিরাপত্তাঝুঁকির বিষয়ে র‌্যাবের মহাপরিচালক শহিদুর রহমান আরো বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসেছিল। পূজা হবে কিনা, সেটি নিয়েও সংশয় ছিল। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজা উদ্যাপন কমিটির সঙ্গে আলোচনা করে। খুব সুন্দরভাবে পূজার উৎসব অনুষ্ঠিত হয়। নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি। এরপর বিজয় দিবস, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনসহ যতগুলো অনুষ্ঠান হয়েছে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি।

বিগত বছরগুলোর তুলনায় এ বছরের সব কটি অনুষ্ঠান নিরাপত্তা ও আনন্দ উৎসবের দিক থেকে সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো মোটিফ পুড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, চারুকলায় আগুন দেওয়ার ঘটনা সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনো গাফিলতি থাকলে সেটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন দেওয়া ঘটনা ঘটে। এতে চারুকলা অনুষদে নববর্ষের জন্য বানানো ২০ ফুট উচ্চতার ‘স্বৈরাচারের মুখাকৃতি’ নামে মোটিফটি পুরোপুরি পুড়ে যায়। তার পাশেই রাখা ‘শান্তির পায়রা’ মোটিফের একটি ডানা ও লেজের খানিকটা পুড়ে গেছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা