সংগৃহীত ছবি
জাতীয়

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন

নিজস্ব প্রতিবেদক : গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। এ মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে।

আরও পড়ুন : সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায়

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শীর্ষক ছাত্র সমাবেশ তিনি কথা বলেন তিনি।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, বহুদলীয় সংবিধান রচনার জন্য বর্তমানে একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের ২৪ এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিকরা শহিদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। গণপরিষদের সংবিধানে আমাদের মা এবং বোনদের অধিকারের প্রশ্নগুলো লেখা থাকতে হবে। আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে কোনো রাষ্ট্রের কাছে গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকতে হবে না। আমরা গণপরিষদের মাধ্যমে এমন একটি সংবিধান চাই যে সংবিধানের মধ্য দিয়ে আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।

আরও পড়ুন : সিঙ্গাপুরে গেলেন আহত ৭ জন

তিনি বলেন, ৭২-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। বহুদলীয় গণতন্ত্র একদলীয় সংবিধানের মাধ্যমে হতে পারে না। বহুদলীয় সংবিধান জনগণের সামনে দিতে হবে। এর মধ্যে আমাদের বাধা দিতে কেউ আসলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে। কেউ যদি দেশীয়-আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে।

নাসিরুদ্দিন আরও বলেন, আমাদের স্পষ্ট কথা; বাংলাদেশের মাটিতে আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আরও রক্ত দেব। একদলীয় সংবিধানের মাধ্যমে দেশে বহুদলীয় রাজনীতি সম্ভব নয়। যে সংবিধান আমাদের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করেছে, অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে, ৫৩ বছর নিপীড়নের শিকার করেছে সেই সংবিধানকে আমাদের ছুঁড়ে ফেলতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা