সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব রসুলপুর এলাকার ৮ নং গলির একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোছা. সালমা আক্তার (১৬) নামের ১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। এরপর অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশে ফিরলেন আরও ৫৭ বাংলাদেশি

নিহত শিক্ষার্থী, লক্ষ্মীপুর সদর জেলার বদরপুর গ্রামে। তিনি হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের মা রিনা আক্তার বলেন, আমার মেয়ে খুবই জেদি প্রকৃতির ছিলো। ‘আমার স্বামী সৌদি প্রবাসী। বৃহস্পতিবার সকালে না খেয়েই ওই স্কুলে চলে যায়। এর পরে স্কুল থেকে আসলে ওকে খাবারের জন্য বলি। এ সময় তাকে একটু বকা দেই। পরে আমার ওই অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তখন আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়ে মারা যায়।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা