সংগৃহীত ছবি
জাতীয়

কারাগারে ওবায়দুল কাদেরের কথিত পুত্র 

নিজস্ব প্রতিবেদক: দেশে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

আরও পড়ুন: শেষ হলো সর্বদলীয় বৈঠক

এর আগে, এই মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. হানিফ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। এর পরে মামলার শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের (১৯ জুলাই) রাজধানীর বাড্ডা থানাধীন বৌদ্ধ মন্দিরের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩)। এরপর বেলা ১১টায় আসামিদের ছোঁড়া গুলিতে তার মূত্রথলি ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় নিহতের স্ত্রী ইসমত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নামে মামলা দায়ের করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা