সংগৃহীত ছবি
জাতীয়

দুষ্কৃতকারীদের বিচার করা হবে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা হবে।

আরও পড়ুন: হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট বাড়ছে না

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বলেছেন, ১৫ জানুয়ারি মতিঝিলের এনটিসিবি ভবনের সামনে একদল জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীর শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকার এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় এরইমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। সব দুষ্কৃতকারীকে বিচারের আওতায় আনা হবে।

বার্তায় আরও জানানো হয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান নেই। সরকার সতর্ক করে দিচ্ছে যে, সম্প্রীতি, শান্তি এবং আইন-শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা