এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফর করবেন। সফরে মূলত চীন ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করবেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর তার সফরসূচি ঘোষণা করেছে।

গ্রিস, ইতালি ও ক্রোয়েশিয়া সফরের পরপরই পম্পেও’র এ এশিয়া সফর অনুষ্ঠিত হচ্ছে। ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর অঞ্চলটিতে ২০১৯ সালের জুলাই মাসের পর প্রথম সফর। সর্বশেষ ওই সময় তিনি থাইল্যান্ড সফর করেছিলেন।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। চীনের করোনাভাইরাস মোকাবিলা থেকে শুরু করে বাণিজ্য, হংকংয়ে নতুন নিরাপত্তা আইন ও দক্ষিণ চীন সাগর নিয়ে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির দেশের মধ্যে বিরোধ চলছে।

১৬ সেপ্টেম্বর ইউশিহিদে সুগার ক্ষমতা গ্রহণের পর পম্পেওই প্রথম মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি জাপান সফরে যাচ্ছেন।৬ অক্টোবর জাপান সফরকালে পম্পেও অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনকে মোকাবিলায় এ অঞ্চলের বড়ো গণতান্ত্রিক দেশগুলোর সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।এই দেশগুলোর বৈঠকটি কোয়াড নামে পরিচিত। এটি কোয়াডের দ্বিতীয় বৈঠক।

এরপর তিনি উত্তর কোরিয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া যাবেন। ৭ অক্টোবর পম্পেও মঙ্গোলিয়া যাবেন। সেখানে ২০১৬ সালের পর তিনিই প্রথম মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে সফর করছেন।

সান নিউজ/পিডিকে/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা