ইউএনও ওয়াহিদা হাসপাতাল ছাড়ছেন আজ  
জাতীয়

ইউএনও ওয়াহিদা হাসপাতাল ছাড়ছেন আজ  

নিজস্ব প্রতিবেদক :

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা সুস্থ হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল থেকে তাকে আজ ছাড়পত্র দেয়া হবে।

বিষয়টি জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালেই ওয়াহিদা খানমকে ছাড়পত্র দেয়া হবে।

ডা. জাহিদ ওয়াহিদার স্বাস্থ্যের বিষয়ে বলেন, ওয়াহিদা খানম এখন নিজে হাঁটাচলা, খাওয়া ও পড়ালেখা করতে পারেন। তিনি প্রায় স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে তার কিছু থেরাপির দরকার আছে। সেজন্য আমরা চাই, তিনি সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) আরও কিছুদিন চিকিৎসা নিন। আগামীকাল আমরা তাকে পরবর্তী সময়ে সিআরপিতে থেরাপির জন্য পরামর্শ দেব।

২ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

ওয়াহিদা খানম ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার স্বামী মেসবাউল হোসেনও একই ব্যাচে একই ক্যাডারের কর্মকর্তা।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা