রায়ে সন্তুষ্ট রিফাতের বাবা
জাতীয়

রায়ে সন্তুষ্ট রিফাতের বাবা

নিজস্ব প্রতিবেদক:

ছেলে রিফাত শরীফ হত্যা মামলায় দায়ে পুত্রবধূ আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। আদালতের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

রায় ঘোষণার পর রিফাতের বাবা বলেন, আমি ও আমার পরিবারের সবাই এ রায়ে অত্যন্ত খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সংশ্লিষ্ট সবাই এ মামলার বিচারকাজ আন্তরিকভাবে করেছেন। সেজন্য আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছ ও ধন্যবাদ জানাচ্ছি।

২০০ পৃষ্ঠার এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আয়শা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মো. হাসান।

খালাস পেয়েছেন মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বী, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।

সান নিউজ/পিডিকে/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

সংসদে অপসংস্কৃতি ও চরিত্রহনন বন্ধের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদকে কোনোভাবেই ব্যক্তিপূজা বা তোষামোদের মঞ্চে পরিণত করা উচিত নয় বলে ম...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

বিশ্বকাপে ব্রাজিল-জাপান লড়াই, হিউস্টনে জমজমাট ম্যাচের অপেক্ষা

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই এক ম্যাচের ভাগ্য নির্ধারণ। সামান্য ভুলেই শেষ হয়ে...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা