সংগৃহীত ছবি
জাতীয়

লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ জন

নিজস্ব প্রতিবেদক: লেবানন থেকে ১ম দফায় দেশে ফেরত আসছেন ৫৪ জন বাংলাদেশি। লেবাননের বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, আজ রাত ১১টায় জেদ্দার উদ্দেশে রওয়ানা দেবেন ৫৪ বাংলাদেশি। এরপর সোমবার সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবে।

রোববার (২০ অক্টোবর) এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: কণ্ঠশিল্পী মনি’র লাশ উদ্ধার

এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০,০০০-১,০০,০০০।

তার মধ্যে ১,৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১,৬২৩ জন আনডকুমেন্টেড।

এ সময় আইওএম মোট ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। এর পরে অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, এর ফলে প্রতিদিন প্রায় ৫০ জনের মতো প্রবাসী দেশে আসতে পারবেন। আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) ২য় দফায় ৫৮ জন ঢাকায় আসবেন বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: আউটসোর্সিং কর্মীদের আন্দোলন স্থগিত

অপরদিকে, লেবাননে ইসরায়েরি হামলার পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে সরে গেছেন। এর ফলে তাদেরকে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে ১ম দফায় দেশে ফিরছেন ৫৪ জন বাংলাদেশি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা