সংগৃহীত ছবি
জাতীয়

বন্যায় নিত্যপণ্যে প্রভাব পড়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে এ বছর বন্যায় ৬০ লাখ একর জমির শস্য নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, বন্যার কারণে বিপুল পরিমাণ খাদ্য শস্যের ক্ষতি হয়েছে। তবে সেই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব না হলেও সরকার দ্রুত এর জোগান দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় অতিদরিদ্র মানুষ বসবাস করছে। তারা অপুষ্টিতে ভুগছেন এবং প্রোটিন থেকেও বঞ্চিত হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টিকেও দুর্যোগ হিসেবে দেখছে এবং এর সমাধানের জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভূমিকম্পে উদ্ধার কাজের বিষয়ে আমাদের আলোচনা চলছে। দ্রুত রেসপন্স করার জন্য ফায়ার সার্ভিসের কী কী প্রয়োজন, তা জানার চেষ্টা করেছি। বাস্তবতা হচ্ছে অপরিকল্পিত নগরায়নের কারণে অনেক এলাকায় ভারী উদ্ধারকারী যানবাহন ঢুকতে পারবে না। এ ধরনের বিপর্যয়ের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা