উত্তরায় গৃহবধূর মরদেহ উদ্ধার
জাতীয়

উত্তরায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় নববধূ মোল্ল্যা বেনজীর নীলার (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

উত্তরা ১১ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাসার ছয়তলা ভবনের পঞ্চম তলার বাইরের অংশ থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, নীলা ওই ভবনের ৬ষ্ঠতলার ভাড়াটিয়া ইমতিয়াজ হোসেন তানভিরের স্ত্রী। সম্প্রতি তানভির ও নীলার বিয়ে হয়েছে।

এলাকাবাসী জানান, দুপুর দুইটার দিকে ভবনের বাইরের অংশে মরদেহটি ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে থানা পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ নামায়।

ওই ভবনের ভাড়াটিয়ারা জানান, ইমতিয়াজ হোসেন একজন মাদকাসক্ত। যার কারণে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। এ কারণেই নীলা হয়তো আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা কি না, তাও বলা যাচ্ছে না।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, ‘সুরতহাল রিপোর্টে গলায় কাপড়ের দাগ ছাড়া কোনো দাগ পাওয়া যায়নি। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে’।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

সান নিউজ/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা