'যতদিন বাঁচি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি': প্রধানমন্ত্রী
জাতীয়

'যতদিন বাঁচি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি': প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

নিজের ৭৪তম জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনে বাকি আর যতদিন বেঁচে থাকেন সেটা যেন সম্মানের সঙ্গে হয় এবং মানুষের উপকারে যেন আসে সেই কামনা করেছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভায় যুক্ত হন সরকারপ্রধান।

নিজের জন্মদিনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের দোয়া চাই যাতে যতদিন বেঁচে থাকি সম্মানের সাথে বাঁচতে পারি এবং দেশের মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়।’ এ সময় তিনি বারবার ক্ষমতায় আনায় দেশবাসীর কৃতজ্ঞতা আদায় করেন এবং তাদের কাছে দোয়া চান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হিসেবে রূপ দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। বাবা-মাসহ পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে দেশের জন্য কাজ করা কঠিন ছিল। তবে সর্বোপরি, আমি একটি জিনিসই ভেবেছিলাম যে, আমি আমার দেশ এবং জনগণের জন্য এমন কিছু করতে চাই যা আমার বাবা খুব আগ্রহের সাথে ভালোবাসতেন। আমাকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘করোনাভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও যত বাধাবিঘ্ন আসুক সেটি অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এজন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের জন্য একটি বিরাট ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। কারণ প্রজ্ঞা, জ্ঞান ও মেধা আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি অত্যন্ত ধীরস্থির ও ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করতেন। অনেক জটিল মামলা ভালোভাবে সমাধান করেছিলেন তিনি।’

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা