সংগৃহীত ছবি
জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির কবল থেকে উপকূলবাসী ২ দিন হলো রক্ষা পেয়েছেন। এরই মধ্যেই সাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে খুব শিগগিরই দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই তথ্য জানান।

আরও পড়ুন: রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার-শুক্রবার পর্যন্ত সারাদেশে বৃষ্টি কমতে পারে। এ সময়ে উপকূলীয় কয়েকটি জেলায় হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। তবে (২১-২২) সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। এরপর টানা (২-৩) দিন আবারও বৃষ্টি বাড়তে পারে।

এদিকে, বৃষ্টিপাত কমে যাওয়ায় সারাদেশের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছেছে। অপরদিকে রাজারহাটে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে (৩৬.৫) ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড করা হয়েছে (৩৪.৮) ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা আরো বাড়ার আভাস রয়েছে।

আরও পড়ুন: ফ্যাসিজমের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে

অপরদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে আগামী কয়েক দিন ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও খুলনা বিভাগে নদ-নদীর পানি ধারাবাহিক ভাবে কমে আসতে পারে। অন্যদিকে আগামী ৪ দিন রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও তা বিপৎসীমার নিচে থাকতে পারে। দেশের বিভিন্ন নদ-নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ২৪টিতেই পানি বাড়ছে ও বাকিগুলোতে কমছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা