সংগৃহীত ছবি
জাতীয়

সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত আটক

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত আটক হয়েছেন। এ সময় আরও ২ জনকে আটক করা হয়।

আরও পড়ুন : সাবেক সংস্কৃতিমন্ত্রী গ্রেফতার

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

আটককৃতরা হলেন- একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং ড্রাইভার সেলিম।

আরও পড়ুন : ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম জানান, বর্তমানে আটকৃতরা পুলিশ হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনী ব‍্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। গত ৬ আগস্ট বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

সুন্দরবনে জব্দকৃত কয়লার কার্গো জাহাজে আগুন

সুন্দরবনের শরণখোলায় বন বিভাগের জব্দ করা কয়লাবাহী এ...

উলিপুরে চুরি-মাদক নিমূলে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ থানায় অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কয়েকটি এলাকায় কিশোর গ্য...

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল : ভেন্টিলেটরে ১ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা