সংগৃহীত ছবি
জাতীয়

স্বামীর বাসায় তরুণীর লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর জাপানি বাজার এলাকার ১টি বাসা থেকে কুলসুম ওরফে স্বর্ণালী (২২) নামের ১ তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় ময়নাতদন্তের জন্য লাম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রি

মৃত তরুণী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি এলাকার মো. নাসিরের মেয়ে।

মৃতের মা তাসলিমা বেগম বলেন, টিকটকের মাধ্যমে ফুয়াদ নামে ১ ছেলের সাথে আমার মেয়ের পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে ৮মাস আগে পালিয়ে বিয়ে করেন তারা। এরপর মাঝেমধ্যে আমার মেয়েকে নির্যাতন করতো ফুয়াদ।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার(৪ জুলাই) স্বামীর বাসা থেকে পালিয়ে সিদ্ধিরগঞ্জে বাবাবাড়িতে চলে আসে কুলসুম। এই কারণে তার ওপর নির্যাতনের সকল কিছু জানায়। তবে নিরুপায় কুলসুম শুক্রবার (৫ জুলাই) সকালে আবার ঢাকায় স্বামীর কাছে চলে যায়। তার এই বাবা বাড়ি যাওয়ার বিষয়টি জানায় ফুয়াদ। এরপর রোববার (৭ জুলাই) রাতে শাশুড়িকে ফোন করে রাগারাগি করেন তার স্বামী। এ সময় কুলসুমকে মেরে ফেলার হুমকি দেয় ওই। তার পরে সবশেষ সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ আমাকে ফোন করে জানায় যে, আমার মেয়ে কুলসুম মারা গেছেন।

আরও পড়ুন: মহাসড়কে শিক্ষার্থীদের কর্মসূচি

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার বলেন, তাদের বিয়ের পর থেকে ২জনের মধ্যে বনিবনা হচ্ছিল না। এতে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এরই জেরে সোমবার সকালে বাসার গেস্ট রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় কুলসুম। এই খবর পেয়ে বাসা থেকে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানা গেলেও এই বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এরপর ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা