সংগৃহীত
জাতীয়

লরির ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় একটি লরির ধাক্কায় আরাফাত (৩৭) নামের ১ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) রাত সোয়া ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নয়াপল্টনে বিস্ফোরণে আহত ৩

নিহত ব্যক্তি, নড়াইল জেলার বাহিরগাঁও গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন গাজী বলেন, গতকাল রাতে মোটরসাইকেলে করে বাড্ডা-কুড়িলের দিকে যাচ্ছিলেন তিনি। এরপর মোটরসাইকেলটি বাড্ডা ফুজি টাওয়ারের সামনে পৌঁছালে ১টি মালবাহী লরি চাপা দেয় তাকে। এর পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় ১টি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

তিনি আরও বলেন, ঘাতক লরিটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালানোর সময় সুবাস্তুর সামনে অপর ১টি বাসকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে উঠে পড়লে এ সময় ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। এর পরে স্থানীয়দের সহায়তায় অভিযান পরিচালনা করে ঘাতক ড্রাইভারকে আটক করা হয়েছে। বর্তমানে ড্রাইভার ও ঘাতক লরিটি জব্দ করে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা