সংগৃহীত
জাতীয়

শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময়ে নাড়ির টানে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মো‌দি

রোববার (১৬ জুন) ভোর থেকে রেলস্টেশন ও বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। কমলাপুর থেকে আগাম টিকিট না পেয়ে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট কেটে বাড়ি ফিরছেন অনেকে।

ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। এ ছাড়া কিছু রুটে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে।

আরও পড়ুন : জঙ্গি হামলার শঙ্কা নেই

বাস টার্মিনালগুলোরও একই অবস্থা। সকাল থেকে সময় মতোই উত্তর ও দক্ষিণ অঞ্চলের বাস ছেড়ে যাচ্ছে। বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির অভিযোগ যাত্রীদের। বিকেল নাগাদ ভিড় কমে যাবে বলে ধারণা পরিবহন সংশ্লিষ্টদের।

তবে অতিরিক্ত ভিড়ের কারণে রাজধানীর বাস, রেল ও লঞ্চ টার্মিনালের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এতে অনেকে বাস, রিকশা, সিএনজি অটোরিকশা থেকে নেমে ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন টার্মিনালের দিকে। টার্মিনালগুলোর সামনে রয়েছে বাসের লম্বা সারি। এসব সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সদস্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা