সংগৃহীত ছবি
জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

শুক্রবার (৭ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

মো. আবদুল জলিল গতকাল (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশ বলে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন : জয় বাংলা ম্যারাথন

তিনি কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমানের চতুর্থ পুত্র এবং সামরিক মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) ফজলুল হকের জামাতা।

মোঃ আবদুল জলিল বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য- সাধারণ) ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তা। ইতোপূর্বে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন : ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট

শিক্ষা জীবনে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য “অধ্যাপক আয়েশা নোমান স্বর্ণপদক” এ ভূষিত হন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের উপপরিচালক মোঃ মঈনউদ্দীনসহ বোর্ড কার্যালয়ের অন্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা