সংগৃহীত
জাতীয়

ফ্লাইওভারে যাত্রী উঠানামা করায় মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে গাড়ি থেকে যাত্রী উঠানামা করার কারণে ১৯টি বাসকে মামলা গ্রহণ এবং ২টি বাস ডাম্পিং করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগ।

আরও পড়ুন: প্রাকৃতিক সম্পদে উন্নয়ন করাই মূল লক্ষ্য

মঙ্গলবার (৪ মে) দিনভর এই অভিযান চালানো হয়। এই অভিযানটি ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের নির্দেশনায় এসি (ট্রাফিক-যাত্রাবাড়ী) তানজিল আহমেদের নেতৃত্বে ১টি টিম মেয়র হানিফ ফ্লাইওভারে । এই অভিযানে ফ্লাইওভারের উপরে যত্রতত্র যাত্রী উঠানামা করা বাস গুলোর বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, রাজধানীর নাগরিকরা যাতে রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে পারেন সেই লক্ষ্য নিয়ে কাজ করছে ট্রাফিক ওয়ারী বিভাগ। এই বিভাগের মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের ২১টি জেলাসহ মোট ৪০টি জেলার গাড়ি যাতায়াত করেন। এদিকে হানিফ ফ্লাইওভারের মূল অংশটি এ বিভাগের মধ্যে অবস্থিত। তাই প্রায়শই এই ফ্লাইওভারের উপরে বিভিন্ন ধরনের পরিবহন তাদের যাত্রী উঠানামা করান। এর ফলে যানজট যেমন বেড়ে যায়, ঠিক তেমনিভাবে দুর্ঘটনাও বৃদ্ধি পায়।

আরও পড়ুন: দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই

তিনি আরো জানান, ট্রাফিক-ওয়ারী বিভাগের এ অভিযানটি চলমান থাকবে। এ সময় গাড়ি চালকরা ফ্লাইওভারে যত্রতত্র যাত্রী উঠানামা করলেই আইনাগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা