সংগৃহীত ছবি
জাতীয়

ঈদের আগেই বেতন-বোনাস দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার আগে গার্মেন্টস শ্রমিকদের সম্পূর্ণ বেতন ও বোনাস হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ

মঙ্গলবার (২৮ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এসব কথা বলেন।

আসাদ্দুজামান খান বলেন, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের মে মাসের বেতন সম্পূর্ণ দিতে হবে। একই সঙ্গে বোনাস ঈদের ছুটির আগের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে বিজিএমইএ, বিকিএমইএর প্রেসিডেন্টরা একমত পোষণ করেছেন। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করেই বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবেন। যাতে করে যানজটের সমস্যা না হয়। শিল্প এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। অযথা গুজব, উসকানি দিয়ে যারা অসন্তোষ সৃষ্টি করেন, কিংবা প্রয়াস করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার পূর্বের তিন দিন এবং পরে তিন দিন পচনশীল দ্রব্য ও যাত্রী পরিবহন ব্যতীত অন্য সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহর ময়দান ও শোলাকিয়া মাঠসহ সারা দেশের বড় ও গুরুত্বপূর্ণ ঈদের জামাতে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ঈদের সময় মার্কেট, বাড়ি ঘরে চুরি-ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবেন এবং সিসি ক্যামেরাগুলো যেন সচল থাকে সেদিকে নজর রাখবেন। রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পশু পরিবহনের জন্য বিশেষ কেটল ট্রেন চালু থাকবে।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত

মন্ত্রী আরও বলেন, প্রাপ্ত তথ্য মতে সিটি কর্পোরেশন ও মহানগর জেলাসহ সারা দেশে মোট ৪৪০৭টি পশুর হাট বসার তথ্য এ পর্যন্ত আমাদের কাছে আছে। এটা হয়ত আরও বাড়তে পারে। প্রতিটি পশুরহাটে অস্থায়ী পুলিশের ক্যাম্প বসানো হবে। হাটে ওয়াচ-টাওয়ার, জালনোট শনাক্তকরণ মেশিন, পশু চিকিৎসক থাকবেন। পশুর হাটে পুলিশ র‍্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা