সংগৃহীত ছবি
জাতীয়

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি প্রত্যেক জেলার সঙ্গে যোগাযোগ রেখে ব্যবস্থাপনা নিতে নির্দেশনা দিয়েছিলেন। এছাড়া দুর্গতদের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারেরও নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : পটুয়াখালী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী সারা রাত খবর রেখেছেন। সকল সরকারি দফতর তৎপর ছিল। তাই প্রাণহানি কম হয়েছে।

আরও পড়ুন : রেমালের তাণ্ডবে সারাদেশে নিহত ২১

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজিটালভাবে দুটি প্রকল্প উপস্থাপন সম্পর্কে বলা হয়, পিপিএসের মাধ্যমে আজ একটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এর কারণে ডিপিপি করতে যে বেশি কাগজপত্র দরকার হতো তা লাগবে না। এটি রোহিঙ্গা ও স্থানীয় লোকদের জন্য নেওয়া প্রকল্প দিয়ে উদ্বোধন করা হয়। এখানে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যাতে এই পদ্ধতিতে কাজ করা হয়। এতে করে অনেক কাজ সহজ হয়ে পড়বে। সচিব জানান, এ প্রকল্পে ১২টি প্রকল্প রয়েছে। গতানুগতিকের বাইরে গিয়ে বাস্তবায়ন করতে বলেছেন সরকার প্রধান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস ছালাম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। এসময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকতারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা