বনানীর আহমেদ টাওয়ারে আগুন
জাতীয়

বনানীর আহমেদ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের আহমেদ টাওয়ারের ১৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাত হোসেন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মার্চ বনানীর বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। আহত হন ৭০ জন। এছাড়া ভবনটির ব্যাপক ক্ষতি হয়।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা