শারীরিক অবস্থার উন্নতি অ্যাটর্নি জেনারেলের
জাতীয়

শারীরিক অবস্থার উন্নতি অ্যাটর্নি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক:

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতির দিকে। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব বলেন, ‘তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীসহ সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন।’

করোনা আক্রান্ত হয়ে গত ০৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হন। ১৮ সেপ্টেম্বর ভোরে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত আইউসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্ঞান স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে শনিবার আগের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা