ছবি: সংগৃহীত
জাতীয়

মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না

নিজস্ব প্রতিবেদক : ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, হামলাকারী যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

আরও পড়ুন : মানুষ এখন মাছ-মাংস নিয়ে চিন্তা করে

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলোয়ার হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান তিনি।

পুলিশ এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নিবে, মন্ত্রীর আত্মীয় স্বজন বলে কেউ ছাড় পাবে না। তিনি আরও জানান দেলোয়ারের ওপর হামলার ঘটনায় মামলার তদন্তে প্রতিমন্ত্রী নিজে বা অন্য কেউ প্রভাব খাটাবে না।

এ সময় দেলোয়ারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ হামলার ঘটনায় যারাই জড়িত হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। এছাড়াও আহতের পরিবারের সদস্যের সঙ্গে তিনি দেখা করেন। এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন : বনশ্রীতে যুবকের লাশ উদ্ধার

এর আগে গত সোমবার বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে মারধর করে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা। সিংড়ার সাঐল গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে দেলোয়ারের শারীরিক অবস্থার উন্নতির দিকে। তার বড় ভাই এ ঘটনায় মজিবর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ দুজনকে গ্রেফতার করার পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা