শিশু স্বর্গ

চার বছরের শিশুর কাণ্ড 

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান ডাচ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফর্মুলা ওয়ান চালকের নাম ম্যাক্স ভার্সটাপেন। অন্যদিকে, ‘ওভারভেস্ত এলাকায় নতুন ম্যাক্স ভার্সটাপেনকে পাওয়া গেছে’ বলে টুইট করেছে নেদারল্যান্ডসের ইউটরেচট শহরের পুলিশ।

আরও পড়ুন: হানিফ সংকেতের চমক

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাস্তায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে পায়জামা পরে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছিল চার বছরের এক শিশু। তাকে রাস্তায় একা হাঁটতে দেখে পুলিশকে খবর দেন পথচারীরা। পরে পুলিশ এসে উদ্‌ঘাটন করে নেপথ্যের ঘটনা।

পরে জানা যায়, লুকিয়ে মায়ের গাড়ি চালিয়ে এসেছে শিশুটি। পার্ক করা দুটি গাড়ির সঙ্গে ধাক্কাও খেয়েছে খুদে চালকের গাড়িটি। তবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লেও শিশুটি অক্ষত আছে। তাকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছে তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, ইনস্টাগ্রামে পুলিশ লিখেছে, শনিবার বাবা কর্মস্থলে রওনা করার সময় শিশুটির ঘুম ভেঙে যায়। বাবা বের হওয়ার পর লুকিয়ে মায়ের গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বের হয় শিশুটিও। গাড়ির চালকের আসনে বসে অতি আনন্দে ভ্রমণে বের হয় সে। যেতে যেতে দুটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর থেমে যায় সে। এরপর গাড়ি থেকে রাস্তায় নেমে হাঁটতে থাকে।

আরও পড়ুন: ফের স্বরুপে শাহরুখ খান

পথচারীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর জানা যায় কাছেই একটি গাড়ি পড়ে আছে। পুলিশ যাচাই-বাছাই করে জানতে পারে গাড়িটি ওই শিশুর মায়ের নামে নিবন্ধিত। এরপর মাকে ফোন দেওয়া হয়। মায়ের সঙ্গে কথা বলিয়ে দিতে শিশুটির হাতে ফোন তুলে দেওয়ার সময় পুলিশ দেখতে পায় সে গাড়ি চালানোর ভান করছে এবং স্টিয়ারিং হুইল ঘোরানোর ভঙ্গিমা করছে। তখন পুলিশ বুঝতে পারে, শিশুটিই গাড়ি চালিয়ে এসেছে।

মা পুলিশ স্টেশনে না পৌঁছানো পর্যন্ত শিশুটির যত্নও নিয়েছে পুলিশ। তাকে চকলেট ও টেডি বিয়ার উপহার দেওয়া হয়েছে। এরপর তাকে মায়ের হাতে তুলে দেওয়া হয়। পরে শিশুটির মা তাকে দুর্ঘটনাস্থলে নিয়ে যান। কীভাবে গাড়িটি চালাতে হয়, তা দেখাতে বলেন। শিশুটিও গাড়ি চালিয়ে দেখাতে থাকে। এমন পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে গাড়ির চাবি লুকিয়ে রাখার জন্য শিশুটির বাবা-মায়ের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

ইনস্টাগ্রামে পুলিশ লিখেছে, ‘ওভারভেস্ত এলাকায় নতুন ম্যাক্স ভার্সটাপেনকে পাওয়া গেছে।’

উল্লেখ্য, বর্তমান ডাচ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফর্মুলা ওয়ান চালকের নাম ম্যাক্স ভার্সটাপেন।

গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লেও শিশুটি অক্ষত আছে। সে প্রসঙ্গে পুলিশ লিখেছে, ‘সৌভাগ্যবশত, এ ক্ষুদ্র চালকের দুঃসাহসী যাত্রাটি একটি ধাক্কা খাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা