সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৫৪

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশিসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

আরও পড়ুন : স্কুলে আবারও হামলা, নিহত ২৫

রোববার (৩ ডিসেম্বর) জহুরবারুতের ইমিগ্রেশন পুলিশ শহরের কেন্দ্রস্থলে একটি মলের বেশ কয়েকটি ম্যাসেজ পার্লারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২ নারী, আটজন থাই নারী, তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ভারতীয় পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছে। এছাড়া ম্যাসেজ পার্লার পরিচালনার দায়িত্বে থাকা ছয় বিদেশি পুরুষ এবং একজন স্থানীয় নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে।

আরও পড়ুন : থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

জহুর রাজ্যের ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির জানিয়েছেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ‘অপস গেগার’ এবং ‘অপস সেলেরা’ নামক পার্লারে অভিযান চালিয়ে জহুরবারুর সেতিয়া ট্রপিকা এবং বঙ্গুনান সুলতান ইস্কান্দার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ম্যাসেজ পার্লারে ৪০ জন বিদেশি নারীকে যৌনকর্মী হিসেবে কাজ করানো হতো বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা সামাজিক ভিজিট পাস এবং অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাসের শর্ত লঙ্ঘন করেছেন। তাদের মধ্যে একজনের কাছে জাল ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম ওয়ার্ক পারমিট ছিল।

তিনি আরও বলেন, আমরা জনগণকে মনে করিয়ে দিতে চাই, যারা অবৈধ অভিবাসীদের নিয়োগের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে অবৈধ এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা