সৌদি আরব
প্রবাস

রমজানে কর্মঘণ্টা কমালো সৌদি

সান নিউজ ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে অফিসের কাজের কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার (৬ মার্চ) সংবাদমাধ্যম আরাবিয়ান বিজনেস ডটকমের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে

মুসল্লিদের রোজা রাখার সুবিধার্থে রমজান মাসে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি, আধাসরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা কমিয়েছে সৌদি আরব সরকার।

এছাড়া গত বছর সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় রমজানে সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর যে নির্দেশনা দিয়েছিলো, এ বছরও তা বলবৎ থাকবে।

এ বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য ৮ দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, রোজার মাসে ১ ঘণ্টা কমানো হয়েছে ব্যাংক কর্মীদের কর্মঘণ্টা। মাসটিতে তাদের অফিস করতে হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

এদিকে গত বছর রমজান মাসে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছিলো। চলতি বছরও সেই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

সৌদি আরবে এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ এপ্রিলের কর্মদিবস শেষে এবং চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ঈদুল আজহার ছুটি শুরু হবে ২২ জুন কার্যদিবসের শেষে এবং চলবে ১ জুলাই পর্যন্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা