প্রবাস

শিশু-কিশোরদের নিয়ে ফ্রি কোডিং কর্মশালা

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিতে ফ্রি কোডিং কর্মশালার আয়োজন করা হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ ভার্চুয়াল কর্মশালার আয়োজন করে ইয়ুথ হাব ও হুইসেল।

আনিকা নায়ার তুর্ণার সঞ্চালনায় কর্মশালায় হুইসেলের প্রতিষ্ঠাতা ও সিইও আরেফীন দিপু এবং ইয়ুথ হাবের কোষাধ্যক্ষ রাদিয়া রাইয়ান চৌধুরী ও হেড অব কমিউনিকেশন আশিকুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

তিন ঘণ্টাব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার, ক্ষুদে কোডার নুসাইবা, সারাফ ও সিনান।

ভার্চুয়ালি শুরু হওয়া কর্মশালাটি দুই মাসব্যাপী চলবে। কর্মশালায় স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও অ্যাপ-ইনভেন্টর শেখানো হচ্ছে বলে জানিয়েছেন ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার।

এ কর্মশালায় ৬২ জন শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী বি...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্...

সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগ...

ফারুকী অনেক শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন: অরুণা বিশ্বাস

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ম...

টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, যা জানালেন ইরানি ফুটবলপ্রধান

ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা