প্রবাস

লন্ডনের কাউন্সিলর হলেন দুই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির পক্ষে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন হাসান খান ও লিজা বেগম। দুজনই মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বৌলিং অ্যান্ড বারক্রেন্ড নির্বাচনী এলাকা থেকে ২০৩১ ভোটে নির্বাচিত হন হাসান খান।

গত ৬ মে লিজা বেগম ১৩৪০ ভোট পেয়ে পিমলিকোর চার্চিল ওয়ার্ডে ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের উপনির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন।

ওয়াল্ডেন হাউস এবং ক্যান্ডি স্ট্রিট ফ্ল্যাটগুলো রক্ষার প্রচারণা চালিয়ে আসছিলেন হাসান খান। লন্ডনের গণমাধ্যমে বিষয়টি ব্যাপক সাড়া ফেলে। হাসান খান এ নিয়ে টানা তিন বারের মতো জয়ী হলেন। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা