কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রবাস

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি, ফেনী : কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় কাতারের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

নিহত নজরুল ইসলাম (৩৮) ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে।

নজরুলের বাবা ইসমাইল জানান, ১৫ বছর আগে নজরুল কাতারে যান। সেখানে একটি কোম্পানির লরি চালাতেন তিনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাতার ইউনিভার্সিটির সামনে সড়ক দুর্ঘটনায় নজরুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার নজরুলের মৃত্যু হয়।

ইসমাইল জানান, নজরুল এক সন্তানের বাবা। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা