ছবি: সংগৃহীত
রাজনীতি

ভোলায় অবরোধের সমর্থনে মশাল মিছিল

ভোলা প্রতিনিধি: নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের ‘একদফা’ দাবিতে অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে ভোলা জেলা বিএনপি। এতে নেতৃত্ব দিয়েছেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে বিতর্ক অনাকাঙ্ক্ষিত

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মিছিলটি ইলিশা (ভোলা টু লক্ষ্মীপুর মহাসড়ক) পরানগঞ্জ থেকে শুরু হয়ে পাইলট গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, ইয়ারুল আলম লিটন, আকতার ফারুক বাচ্চু ও জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি রবিন চৌধুরী, লুকু চৌধুরী, ভোলা সদর উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, মোঃ মাসুম, মোঃ জহির, রিয়াদ হাওলাদার, ভোলা জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিমসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

আরও পড়ুন: দলের প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী

বক্তারা বলেন, এ সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভয়ভীতি এবং প্রলোভন দিয়ে নির্বাচনে আনার চেষ্টা করছে।

দেশের জনগণ যেকোনো মূল্যে এ প্রহসনের নির্বাচন প্রতিহত করবে। এ সময় তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা