ছবি-সংগৃহীত
রাজনীতি
ঘূর্ণিঝড় মোখা

মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকুন

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোকাবিলায় দুর্যোগ প্রবণ এলাকায় মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আরও পড়ুন : দুপুরে বিএনপির বিক্ষোভ

শনিবার (১৩ মে) এক ভিডিও বার্তায় দলের নেতা-কর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

জিএম কাদের বলেন, আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা হলো, দুর্যোগ প্রবণ এলাকায় সব ধরনের মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রধান দায়িত্ব সরকারের। আমরা আশা করছি সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে।

আরও পড়ুন : নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

তিনি বলেন, আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দুর্যোগ মোকাবিলায় সাফল্যের একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। দুর্গত মানুষের পাশে থাকাই জাপার রাজনীতি।

বিরোধীদলীয় উপ-নেতা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে জাপার নেতা-কর্মীরা ঘরে থাকতে পারে না। দুর্গত মানুষের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগেও পার্টির নেতা-কর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করবে।

আরও পড়ুন : ছয় জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে মহান আল্লাহর সহায়তা কামনা করছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা