ছবি: সংগৃহীত
টেকলাইফ

চাঁদে যাচ্ছেন প্রথম নারী নভোচারী

সান নিউজ ডেস্ক : চাঁদে অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুত করা আর্টেমিস-২ মিশনে আগামী বছরে চাঁদের উদ্দেশে পাড়ি জমাবেন প্রথম নারী ক্রিস্টিনা হ্যামক কোচ। তার সাথে থাকবেন একজন কৃষ্ণাঙ্গ এবং একজন কানাডীয় নভোচারীসহ ৪ জন।

আরও পড়ুন : জেলেনস্কিকে হুমকি দিলেন কৃষকরা

সোমবার (৩ মার্চ) টেক্সাসের হিউস্টোনে এক অনুষ্ঠানে মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর্টেমিস-২ মিশনের ক্রু হিসেবে তাদের নাম ঘোষণা করে।

ক্রিস্টিনা হ্যামক কোচ ছাড়া বাকি ৩ মহাকাশচারী হলেন-ভিক্টর গ্লোভার, জেরেমি হেনসেন এবং রেইড ওয়াইজম্যান।

আরও পড়ুন : নাটোরে ৬ জনের মৃত্যুদণ্ড

তাদের মধ্যে রেইড ওয়াইজম্যান হলেন মিশন কমান্ডার। ভিক্টর গ্লোভার পাইলটের দায়িত্ব পালন করবেন এবং ক্রিস্টিনা হ্যামক কোচ ও জেরেমি হেনসেন যাচ্ছেন মিশন স্পেশালিস্ট হিসাবে।

বহুজাতিক আর্টেমিস মিশনের উদ্দেশ্য চাঁদের দীর্ঘমেয়াদি উপস্থিতি হলেও, আর্টেমিস-২ এ গমন করা এই ৪ নভোচারী চাঁদের বুকে পা রাখবেন না।

আরও পড়ুন : আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

জনসন স্পেস সেন্টারের ডিরেক্টর ভ্যানেসা উইচ জানান, ৫০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো এ ব্যক্তিরা চাঁদের আশপাশে উড়ে যাওয়া প্রথম মানুষ হতে যাচ্ছেন। এ মিশনটি মানুষের গভীর মহাকাশ অনুসন্ধানের পথ প্রশস্ত করবে এবং বৈজ্ঞানিক আবিষ্কার, বাণিজ্যিক ও একাডেমিক অংশীদারত্বের জন্য মহাকাশে নতুন সুযোগ উপস্থাপন করবে।

তিনি এই ৪ নভোচারীকে মানবজাতির সেরা হিসাবে আখ্যায়িত করেছেন। ২০২৫ সালের মধ্যে চাঁদে ফিরতে চায় নাসা। এবার সেখানে ঘুরে আসতে নয়, স্থায়ীভাবে থাকতে চায় তারা। তার লক্ষ্যেই গত বছর আর্টেমিস-১ মনুষ্যবিহীন মিশন সফলভাবে সম্পন্ন করে নাসা।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

২০২৪ সালে আর্টেমিস-২ মিশনও যদি সফল হয় তাহলে ২০২৫ সালে আর্টেমিস-৩ এ প্রথমবারের মতো এই মিশনে চাঁদের বুকে পা রাখবেন একজন নারী নভোচারী। এর আগে অ্যাপোলো মিশনগুলোতে কোনো নারীকে পাঠানো হয়নি।

এর আগের গ্রিক চন্দ্রদেবতা অ্যাপোলোর নামানুসারে চন্দ্রাভিযানের নামকরণ করা হয়েছিল। এবার চাঁদে প্রথম নারীর পদচিহ্ন পড়তে যাচ্ছে। তাই অ্যাপোলোরই যমজ বোন আর্টেমিসের নামে এ মিশনের নামকরণ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা