ছবি : সংগৃহিত
রাজনীতি

বঙ্গবন্ধুর স্বপ্ন শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে

সান নিউজ ডেস্ক : আজ শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সকল স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে

শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগের আয়োজিত জাতির পিতা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন: ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ১০ জানুয়ারি এক উজ্জ্বল জ্যোতির্ময় হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে বঙ্গবন্ধু সেই ধ্বংস্তূপ বাংলার মাটি ও মানুষকে গড়ে তুলেছেন শূন্য থেকে।

আরও পড়ুন : জিএম কাদেরের নিষেধাজ্ঞা বহাল

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনার স্মৃতি চারণ করে মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বাংলার মানুষের এত আগ্রহ ছিল যে বিমান বন্দরে মানুষের লোকারণ্যের কারণে অনেকবার বিমান মাটি স্পর্শ করতে গিয়েও পারেনি। ফাঁসির মঞ্চ থেকে নিজের স্বদেশে ফিরে এসে বঙ্গবন্ধুর অনুভূতি কেমন ছিল সেটা কখনো কেউ উপলব্ধি করতে পারবে না। একমাত্র বঙ্গবন্ধুর পক্ষেই তা সম্ভব।

বিমান থেকে নেমে তিনি বাংলার মাটিতে এক উজ্জ্বল জ্যোতির্ময় হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেদিন তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন, তার কণ্ঠ বারবার আবেগে রূদ্ধ হয়ে আসছিল। বঙ্গবন্ধুর সেই বক্তব্য সাধারণ জনতাকে স্পর্শ করে গিয়েছিল। তিনি মানুষের হৃদয়ে যে উচ্চাসন দখল করেছিলেন তা আর কারো দ্বারা সম্ভব না।

আরও পড়ুন : গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে

তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থানের যে গ্যারান্টি বঙ্গবন্ধু দিয়েছিলেন তার কন্যার হাত ধরে তা আজ রূপ নিয়েছে বাস্তবে। তার প্রমাণ আজ আমাদের সামনে। পাকিস্তান পার্লামেন্টের একজন মেম্বার বক্তব্য দেওয়ার সময় বলেন, আমরা পাকিস্তানকে সুইজারল্যান্ড বানাবে। এর জবাবে আরেকজন মেম্বার উঠে দাঁড়িয়ে বলেন আমরা সুইজারল্যান্ড চায়না, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও।

এ জিনিসগুলো শুনলে নিজের রাজনৈতিক জীবন স্বার্থক মনে হয়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী হিসেবে এবং বঙ্গবন্ধুকে নেতা মেনে সামনের দিকে এগিয়ে যাওয়ার একজন কর্মী হিসেবে আমার জীবনে আর কি চায়।

আরও পড়ুন : কারামুক্ত হলেন সালাম ও এ্যানি

বিপ্লব বড়ুয়া বলেন, শুধু ১০ জানুয়ারি নয়, একজন কৃতজ্ঞ বাঙালি হিসেবে প্রতিদিনই আমাদের বঙ্গবন্ধুকে স্মরণ করা উচিত। অসীম সাহসিকতার পরিচয় দিয়ে তিনি পাকিস্তানিদের কাছে কখনো মাথা নত করেননি। জাতির পিতার শাসনামলে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৬ শতাংশ, যা আমরা এখনো স্পর্শ করতে পারিনি।

বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় সে সময়ে বাংলাদেশের জিডিপি ছিল ২৭৮ ডলার। সেই সময়ে পরাশক্তি চীনের জিডিপি ছিল ১৭৮ ডলার। যে পাকিস্তানকে আমরা পরাজিত করেছিলাম সে পাকিস্তানের জিডিপি ছিল ১৬৮ ডলার এবং ভারতের ছিল ১৫৮ ডলার।

আরও পড়ুন : আমরা সতর্ক অবস্থানে আছি

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা