সংগৃহীত ছবি
রাজনীতি

আশা পূরণ হলো না মাহির

সান নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে জিয়াউর রহমানকে।

আরও পড়ুন: কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানানো হয়।

এদিকে, মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মাহি। তিনি জানান, ‘আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জিয়াউর রহমানকে। তাকে অনেক অনেক শুভ কামনা। প্রধানমন্ত্রী যাকে পছন্দ করেছেন তিনিই ভালো হবেন। জিয়াউর রহমান ও নৌকা প্রতীকের পক্ষে আমি মাঠে কাজ করব’।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

মাহি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা জয়ী হবে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আবারও নৌকার জয়জয়কার হবে। ওই এলাকার সবাইকে আমি বলব, আপনারা সবাই নৌকার পক্ষে থাকবেন।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা